সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাসুল (সাঃ) ১০টি বিষয়ে উপদেশ ।

হযরত মুয়াজ (রাঃ) হতে বর্ণিত  তিনি বলেনঃ

.১. যদি কখনো তোমাকে হত্যা কিংবা পুড়িয়ে ফেলাও হয় ,তবুও তুমি আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করবে না।
২. তোমার পিতামাতা ,পরিবার- পরিজন ধনসম্পদ হতে তাড়িয়ে দিলেও তাদের অবাধ্য হবে না।
৩. ইচ্ছাকৃতভাবে কখনোই ফরয নামাজ ত্যাগ করবেনা । সেচ্ছায় ত্যাগ করলে তার ব্যাপারে আল্লাহ ও তার রাসূলের কোন দায়িত্ত থাকবেনা।
৪. কিছুতেই শরাব (হারাম পানীয়) পান করবেনা। যা সমস্ত অশ্লীল কাজের মুল।
৫. সব রকমের পাপকার্য হতে নিজেকে দূরে রাখবে। তা না হলে আল্লাহর গজব অবতীর্ণ হবে।
৬. চরম কঠিন মুহুর্তেও জিহাদের ময়দান পরিত্যাগ করবেনা।
৭. যেখানে তোমার অবস্থান, সেখানে মহামারী দেখা দিলেও সেখানেই অবস্থান করবে।
৮. সাধ্যমত পরিবার পরিজনের প্রয়োজনে অর্থ ব্যায় করবে।
৯. সন্তানদের আদব শেখাতে তাদের উপর শাষনের লাঠি সরাবেনা ।
১০. এবং পরিবার-পরিজনকে সর্বদা আল্লাহর ভীতি প্রদর্শন করবে।
                                                                                     (মুসনাদে আহমদ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৭ শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে যাবে না

  ১৭ শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে যাবে না =========================== ওই ধরনের কিছু গুনাহ নিম্নরূপ— (কিন্তু আপনি যদি মনে প্রাণে তাওবা করেন, এবং নিজের ভুল সংশোধন করেন, আল্লাহ্‌ তো রাহমানুর রাহিম, উনি কি না করতে পারে। সাবধানতা অবলম্বন করুন।) (১) হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না : হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না। ’ (সুনানে বায়হাকি : ৫৫২০) . (২) আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না : হজরত জুবাইর ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ’ (সহিহ বুখারি : ৫৫২৫) . (৩) প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না : হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না। ’ (সহিহ মুসলিম : ৬৬) . (৪) মাতা-পিতার অবাধ্য সন্তান ও দাইয়ুস জান্নাতে যাবে না : রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তিন শ্রেনির লোক জান্...
সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠের ফজিলত

ইস্তিখারা কি ও এর গুরুত্ব